ঝিনাইদহে ভ্যানচালক হত্যা মামলার রায়, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড তারিখঃ 2024-09-02 ইং
ঝিনাইদহে ভ্যানচালক হত্যা মামলার রায়, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের ভ্যানচালক রেজাউল শেখ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে এ দণ্ডাদেশ দেন দায়রা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ জানুয়ারি জেলা শহরের মুরারিদহ গ্রামের ভ্যানচালক রেজাউল শেখ রাতে ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন না। পরদিন সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের পেছনে রেজাউলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে ১২ ফেব্রুয়ারি তার স্ত্রী আনজিরা খাতুন বাদী হয়ে সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুলিশ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রনজিত বিশ্বাস, আকতার হোসেন, মঞ্জুর আলম ও বসির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। দণ্ডিত আসামি রনজিত বিশ্বাস পলাতক রয়েছেন। দণ্ডিত আসামিদের বাড়ি শহরের আরাপপুরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)