৬ পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপলোড তারিখঃ 2024-09-02 ইং
৬ পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী পান্নার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে হরিণাকুণ্ডুু আমলি আদালতে ঝিনাইদহের চাকরিচ্যুত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ছেলে মামুনুর রশিদ। মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন ছাড়াও সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, হরিণাকুণ্ডু থানার সাবেক ওসি মাহাতাব উদ্দীন, হরিণাকুণ্ডু থানার সাবেক এসআই শাখাওয়াত হোসেন, রামচন্দ্রপুর পলিশ ফাঁড়ির সাবেক এসআই অজিত কুমার ও ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলামসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, তার পিতা ইদ্রিস আলী পান্নাকে হত্যা ও গুমের উদ্দেশ্যে ২০১৬ সালের ৪ আগস্ট দেবীনগর রামচন্দ্রপুর থেকে আসামিরা অপহরণ করে নিয়ে যায়। ৭ দিন পর হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুর গ্রামের রাস্তায় ইদ্রিস আলী পান্নার লাশ পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

বাদীর অভিযোগটি গ্রহণ করে আদালত হরিণাকুণ্ডু থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে অ্যাডভোকেট ইসমাইল হোসেন আদালতে মামলা দায়ের করেন। এর আগেও সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে শিবির সভাপতি ইবনুল পারভেজ হত্যা মামলা দায়ের হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)