চুয়াডাঙ্গার জামালপুরে ট্রাক্টর চাপায় কলেজছাত্র নিহত

আপলোড তারিখঃ 2024-09-02 ইং
চুয়াডাঙ্গার জামালপুরে ট্রাক্টর চাপায় কলেজছাত্র নিহত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের জামালপুরে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আকাশ হোসেন (২০) নামের কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার জামালপুর গ্রামের মসজিদ সংলগ্ন রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিলন মিয়ার মেজো ছেলে। আকাশ তেঁতুল শেখ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেলে সরোজগঞ্জ থেকে খাড়াগোদার দিকে যাচ্ছিলেন আকাশ। তিনি জামালপুরে বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে সামনে একটি গরু চলে আসে। এসময় বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বালুভর্তি ট্রাক্টরকে আটক করে। এরপর গাড়িটি তিতুদহ ক্যাম্প হেফাজতে নেয় ক্যাম্প ইনচার্জ এসআই মামুন। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)