দর্শনায় ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

আপলোড তারিখঃ 2024-09-01 ইং
দর্শনায় ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ছবির ক্যাপশন:

১লা সেপ্টেম্বর বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনা পৌর ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় দর্শনা পুরাতন বাজার থেকে দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন ও দর্শনা পৌর ছাত্রদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউনটি বের হয়। র‌্যালিটি দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ড প্রদক্ষিণ করে দর্শনা রিকশাস্ট্যান্ড বটতলায় এসে শেষ হয়।
এরপর সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর ছাত্রদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল।
বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ ও সমন্বয়ক ইকবাল হোসেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মালেক মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলম রবি ও সাবেক সহ—সাংগঠিক সম্পাদক সাইফুল ইসলাম মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)