ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতে ইসলামী দোয়েল চত্বর মোড়ে এ সম্মেলনের আয়োজন করে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির বাবুল হোসাইনের সভাপতিত্বে সম্মলেনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা জামায়তের আমির অধ্যাপক আলী আজম মুহাম্মদ আবু বকর।
উপজেলা জামায়াতের সেক্রেটারি কুতুব উদ্দীনের সঞ্চালনায় সম্মলনে উদ্বোধনী বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রফিকুল ইসলামের গর্বিত পিতা আবু বকর সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলীম, ওলামা বিভাগের সেক্রেটারি মুহাদ্দিস রবিউল ইসলাম ও জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মনিরুজ্জামান। বক্তারা, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যথাযথভাবে ভোগ করার জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার আলাউদ্দীন ও মাওলানা বক্স, হরিনাকুণ্ডুর প্রথম নায়েবে আমীর মকবুল হোসেন, উপজেলা নায়েবে আমির রেজাউল ইসলাম, দলের অন্যতম নেতা ইদ্রিস আলী, সাদেকুর রহমান, শফি উদ্দীন, শিবির নেতা রাশেদ হোসেন প্রমুখ।
