দামুড়হুদার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

আপলোড তারিখঃ 2024-08-30 ইং
দামুড়হুদার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত ছবির ক্যাপশন:

দর্শনা—চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলায় মোটরসাইকেল—ভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে আবু তাহের (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের কাউছার আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে আবু তাহের ভ্যানে করে যাত্রী নিয়ে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এমন সময় বিপরীত দিক থেকে আশা মাইক্রোবাস তার পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে আবু তাহেরকে পথচারীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তার মৃত্য হয়। গতকাল মাগরিবের নামাজের পর পরানপুর স্কুলমাঠে জানাজা শেষে আবু তাহেরকে দাফনকার্য সম্পন্ন করা হয়। এ দুর্ঘটনায় গুরুতর জখম মোটরসাইকেল চালক রকি (৩৫) সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপেরেশন) হিমেল বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)