মেহেরপুরের চাঁদবিলে মৎস্যজীবীদের আলোচনা সভা

আপলোড তারিখঃ 2024-08-30 ইং
মেহেরপুরের চাঁদবিলে মৎস্যজীবীদের আলোচনা সভা ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে ক্ষতিগ্রস্ত, অবহেলিত মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মেহেরপুর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক গুরুদাস হালদারের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম, মুখলেসুর রহমান, তৌফিক এলাহী, মাজেদ আলী, সাবদার আলী, হাফিজুর রহমান, রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর এই আওয়ামী লীগ সরকারের আমলে প্রকৃত যারা মৎস্যজীবী, তারা এ পেশা থেকে দূরে সরে গিয়েছিল। ক্ষমতাশালীরাই বিল—বাঁওড় দখল করে মৎস্য চাষ করে আসছিল। এখন দিন পরিবর্তন হয়েছে। প্রকৃতপক্ষে যারা মৎস্যজীবীর সাথে সম্পৃক্ত ছিল, তারাই আবার নিজ নিজ কাজে ফিরে আসবে। তিনি বলেন, জাল যার জলাশয় তার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)