সীমান্ত ইউনিয়নে জামায়াতের কার্যালয় উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-08-30 ইং
সীমান্ত ইউনিয়নে জামায়াতের কার্যালয় উদ্বোধন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন ও শুকরানা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সীমান্ত ইউনিয়নের পিচমোড়ে এই কার্যালয় উদ্বোধন করা হয়। কার্যালয়ে উদ্বোধনের পর বিপ্লবী ছাত্র—জনতার রক্তস্নাত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতন্ত্রের দ্বার উন্মোচিত হওয়ায় জামায়াতে ইসলামী শোকরানা সমাবেশ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সীমান্ত ইউনিয়নের আমির মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ বেলাল হোসেন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন প্রমুখ।
এসময় মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থেকে জাতি ধর্ম—বর্ণ নির্বিশেষে একটি সুন্দর স¤প্রীতির বাংলাদেশ গড়তে চাই। কোনো দুর্বলের ওপর জালিমের অত্যাচার সহ্য করতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। কোর্ট, কাছারি ও আদালতকে দলীয় কার্যালয় করতে দেওয়া হবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)