দুই সন্তানের জনকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

আপলোড তারিখঃ 2017-09-17 ইং
দুই সন্তানের জনকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন ছবির ক্যাপশন:
জীবননগরের শাখারিয়া গ্রামে বিয়ের দাবিতে জীবননগর অফিস: জীবননগর শাখারিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করেছে । জানা গেছে, গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর সাড়াবাড়িয়া গ্রামের মাঝের পাড়ার মৃত তাহেরের মেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী টুম্পা খাতুনের (১৬) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের নিলি হামিদের ছেলে দুই সন্তানের জনক সাদ্দাম হোসেনের (২৮) সাথে বীমার টাকা নিতে যাওয়া থেকে গত তিন বছর আগে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের দুইজনের মধ্যে একটি শারীরিক সম্পর্কও গড়ে ওঠে বলে জানা গেছে। এ ব্যাপারে টুম্পা জানান, সাদ্দামের সাথে তার গ্রামের বাড়িতে বীমার টাকা নিতে আসার সুত্র ধরে গত তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাদ্দাম তার বর্তমান স্ত্রী এবং সন্তানদের কথা গোপন রেখে তাকে বিয়ে করবে বলে আশ্বাস দেন। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন দেহভোগ করেছে বলে জানান টুম্পা। অবশেষে বিয়ের কথা বলায় সাদ্দাম বিয়ে রাজি না হওয়ায় গতকাল তার বাড়িতে গিয়ে অনশন করে টুমাপা। এসময় সাদ্দামের মা এবং তার আত্মীয়-স্বজন মিলে টুম্পাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ব্যাপারে সাদ্দামের সাথে কথা বলতে গেলে তাকে বাড়ি না পাওয়ায় তার মায়ের সাথে কথা বললে তিনি ঘটনাটি সম্পুর্ন মিথ্যা বলে দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)