ভাংবাড়িয়ায় ওয়ার্ড বিএনপির আলোচনা সভা

আপলোড তারিখঃ 2024-08-30 ইং
ভাংবাড়িয়ায় ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারে এর আয়োজন করা হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি দিরাজ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা।

ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উসমান আলী, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, প্রচার সম্পাদক খলিলুর রহমান, যুবদল নেতা সেলিম রেজা, তুহিন হুদা ও সদস্য মহাবুল ইসলাম।

সভায় বক্তারা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দলের নির্দেশ নীতি-নির্ধারণ মেনে চলতে হবে। আমাদের সামনে জাতীয় নির্বাচন এ উপলক্ষে সকলকে সাধারণ মানুষের পাশে থেকে থাকতে হবে। বিরোধী দলীয় নেতা কর্মীদের কারো মিথ্যা প্রলোভনে সহিংসতাই জড়ানো যাবে না। সবাই সবার মত করে সামনের দিনগুলোতে দলকে এগিয়ে নিতে হবে। ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাফিজুর ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)