আলমডাঙ্গা হারদীর বীর মুক্তিযোদ্ধা শামসুল হক দয়ালের ইন্তেকাল : রাষ্টিয় মার্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2017-09-17 ইং
আলমডাঙ্গা হারদীর বীর মুক্তিযোদ্ধা শামসুল হক দয়ালের ইন্তেকাল : রাষ্টিয় মার্যাদায় দাফন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের থানা পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। গতকাল সকাল ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শামসুল হক দয়াল ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সকলের মত দেশ মাতৃকাকে মুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানী সেনাদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। সেদিন তার আশা ছিল জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করবে। স্বাধীনতার স্বাধ সকল মানুষের ঘরে পৌছে দেবে। কিšুÍ বঙ্গবন্ধুকে খুনিরা হত্যা করায় তার সে স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। বীর মুক্তিযোদ্ধা শামসুল হক দয়াল মীর শামসুদ্দি আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করেছেন। গতকাল বাদ আছর তার চাকরি প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক দয়ালের গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনারে অংশ নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফুল কবির, এসআই রমা প্রসাদ, চুয়াডাঙ্গা পুলিশ লাইন থেকে আসা একটি চৌকস পুলিশ দল। এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, শফিউর রহমান জোয়ার্দার সুলতান, আব্দুল মালেক, আলহাজ্ব আব্দুল মাবুদ, মুনসুর আলী, শেখ ওমর ফারুক, খোসদেল, মনি মাষ্টার, কুদ্দুস মিয়া, খোসদেল আলী, আজিম উদ্দিন, সাবেক মেম্বার আব্দুস সামাদ, বাখের আলী, বজলু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, আনিছ মাষ্টার, হাজী নুরি, লাল মোহাম্মদ, রবিউল মেম্বার, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সৈয়ব আলীসহ শত শত মানুষ তার জানাজায় অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)