মুজিবনগরে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-08-30 ইং
মুজিবনগরে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন। গতকাল বৃহস্পতিবার মুজিবনগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি চেয়ারম্যান আয়ুব হোসেন বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করাসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপির সদস্য রফিকুল ইসলাম, রমজান আলী, আনোয়ার হোসেন, ওমর ফারুক, সদস্য রিপন আলী, সদস্য মাবিয়া খাতুন, আফরোজা খাতুন, সাবেক ও সদস্য খায়রুল ইসলাম, মিস্টার দিলীপ মল্লিক, নজরুল ইসলাম, জাকির হোসেন, আনিসুর রহমান, ইউনুস আলী বগা, নার্গিস পারভীন, রাহেলা খাতুন, কাজী কমর উদ্দিন সেলিম প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে চেয়ারম্যানের রুমে তালা মেরে দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)