সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন সাংবাদিক কন্যা লাকি

আপলোড তারিখঃ 2024-08-30 ইং
সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন সাংবাদিক কন্যা লাকি ছবির ক্যাপশন:

অ্যাড. রাফিজা আলম লাকিসহ সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। অ্যাড. রাফিজা আলম লাকি মেহেরপুরের আমঝুপি গ্রামের বাসিন্দা ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলমের কন্যা। গত বুধবার রাতে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৩ আগস্ট ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক রাষ্ট্রপতি বাংলাদেশ ল’ অফিসার অর্ডার ১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করলেন।’  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)