বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপলোড তারিখঃ 2024-08-30 ইং
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনামুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে সমাবেশ করে তারা।

শিক্ষার্থীরা অভিযোগ তোলেন, প্রধান শিক্ষক ইনামুল হক দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রীদের ব্যক্তিগত অভিযোগও রয়েছে। শিক্ষার্থীরা বলেন, এমন ব্যক্তি প্রধান শিক্ষক থাকলে সেই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। এদিকে, গেল দিন এ আন্দোলন চলমান থাকায় বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক এনামুল হক।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাচ্ছেন না। তাছাড়া দুর্নীতির অভিযোগের তদন্তের পর তার এমপিও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে প্রধান শিক্ষকের পদে কে থাকবে তা অধিদপ্তর থেকে কিছুই বলা হয়নি। এ বিষয়ে সব শিক্ষকদের নিয়ে বৈঠক করা হয়েছে। অধিদপ্তরের সিদ্ধান্তের পর প্রধান শিক্ষকের পদ নিয়ে সিদ্ধান্ত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)