ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপলোড তারিখঃ 2024-08-29 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে রাস্তা পার হওয়ার সময় শুকুর আলী (৫০) নামের এক মেকানিক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। শুকুর আলী হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আবু তালেবের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন উদ্দীন এ খবর নিশ্চিত করেছেন। স্থানীয় কাতলামারি পুলিশ ফাঁড়ির সদস্য বনি আমিন জানান, শুকুর আলী রাতে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা অবনতি হলে তাকে সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)