চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বিশেষ সাধারণ সভা ও আহ্বায়ক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-08-29 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বিশেষ সাধারণ সভা ও আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বিশেষ সাধারণ সভা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের অ্যাসোসিয়েশন হলে এ সভায় আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইকবাল আতাহার তাজ। সভা উপস্থাপনা করেন অধ্যাপক শেখ সেলিম। সভার শুরুতেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি সরদার আলী হোসেন, আবুল কাশেম (আলমডাঙ্গা), অ্যাড. মানিক আকবর, জাহিদুল ইসলাম, হাবিবি জহির রায়হান, লিটু বিশ্বাস, রিগ্যান এসকেন্দার, মেহেরাব্বিন সানভি, রেজওয়ানুর রহমান, সহিদুল হক বিশ্বাস, আবুল কাশেম (চুয়াডাঙ্গা), সাফফাতুল ইসলাম প্রমুখ।
সভার শেষ পর্বে ইকবাল আতাহার তাজকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- সরদার আলী হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, অ্যাড. বজলুল রহমান, অ্যাড. মানিক আকবর ও জাহিদুল ইসলাম। সভায় আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে সাহিত্য পরিষদের সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)