আন্দুলবাড়ীয়া কলেজে দুই প্রভাষকের যোগদান

আপলোড তারিখঃ 2024-08-29 ইং
আন্দুলবাড়ীয়া কলেজে দুই প্রভাষকের যোগদান ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজে যোগদান করেছেন নবাগত দুই প্রভাষক। গতকাল বুধবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষের কক্ষে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশপ্রাপ্ত ১৭তম ব্যাচের দুই শিক্ষক হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল বাসার এবং তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের প্রভাষক গোলাম মুক্তাদির মুক্তি। এসময় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে যোগদানপত্র প্রদান করেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)