কুড়ুলগাছি ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-08-28 ইং
কুড়ুলগাছি ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এশার নামাজের পর কুড়ুলগাছি বড় জামে মসজিদে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ডা. আবু আনছারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সদেকিন, সাধারণ সম্পাাদক হাফেজ মো. জিয়াউর রহমান, সহকারী সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দর্শনা থানা সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আ. সাত্তার, কুড়ুলগাছি ইউনিয়নের নায়েবে আমির হাফিজুর রহমান, মাওলানা শাহাজাহান আলী, ইসলামী ছাত্রশিবিরের দর্শনা থানা সভাপতি সবুজ, কুড়ুলগাছি পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দল হালিম প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ছিদ্দিকুর রহমান কাবিল, মোফাজ্জল ভাঙ্গড়, মনিরুজ্জামান বাবু, আশরাফুল হক জাকির, আনোয়ার কল্যা, আবু ছিদ্দিক মিস্ত্রিসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যান্য নেতা-কর্মীরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিজান ফার্মেসির স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান মিজান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)