ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: রোহিঙ্গাদের গনহত্যা বন্ধ ও বিশ্বে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ ইমাম পরিষদ। শনিবার সকাল ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসষ্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানবন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে গণহত্যা বন্ধের দাবি জানান ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম আশরাফ, সাবেক মেয়র ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু, মাওলানা ওসমান গনি, মাওলনা রুহুল আমীন, মুফতি ফারুক নোমানী, শফিক রহমান, খালিদ সুইফুল্লাহ মিরাজ, মুফতি মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে উপজেলা ইমাম সমিতির সদস্য, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
