চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে সুজি আটকে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-08-28 ইং
চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে সুজি আটকে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে সুজি আটকে জাহিদ হাসান (১ বছর ৩ মাস বয়সী) এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় দিকে সদর উপজেলার আলুকদিয়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।

শিশু জাহিদের নানী রওশন আরা বলেন, সকালে সুজি খাওয়ানোর সময় তা শিশুটির গলায় আটকে যায়। পানি খাওয়ানোসহ অনেক চেষ্টা করেও গলা থেকে সুজি নামেনি। শিশুটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। এসময় হাসপাতালে নিয়ে এলে ডাক্তার জানায় জাহিদ বেঁচে নেই।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পরিবারের সদস্যরা ঘটনারও অনেক পরে শিশুটিকে জরুরি বিভাগে নেয়। তবে জরুরি বিভাগে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে সকালে খাওয়ার সময় গলায় আটকে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, শ্বাসনালীতে আটকে তার মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)