চুয়াডাঙ্গার গোবরগাড়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2024-08-28 ইং
চুয়াডাঙ্গার গোবরগাড়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭০) নামের এক বৃদ্ধ নারী মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম খাতুন ওই গ্রামের মাঝেরপাড়ার মৃত ফরাজির স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বৃদ্ধ মরিয়মের ডান পায়ের আঙ্গুলে কামড় দেয় একটি বিষধর সাপ। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ওঁঝার নিকট নিয়ে যান। ওঁঝা ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, সাপের কামড়ের শিকার এক বৃদ্ধ নারীকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে হাসপাতালে আসার আগেই তার মৃত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)