মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2017-09-17 ইং
মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:
মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌরসভার একটি গ্রামে আট বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে। ধর্ষণের শিকার শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও শিশুটির বাবার অভিযোগ, প্রতিবেশী ওই কিশোর দুপুর ১২টার দিকে শিশুটিকে কৌশলে বাড়ির পাশের আখখেতে নিয়ে ধর্ষণ করে। কিছু সময় পর শিশুটিকে কাঁদতে দেখেন স্থানীয় দুজন কৃষক। এ সময় ওই কিশোরকে পালাতে দেখেন তাঁরা। আহত শিশুটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, অভিযোগ পেয়ে কিশোরের মা-বাবাকে থানায় আনা হয়। পরে ওই কিশোর নিজেই থানায় এসেছে। সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। ধর্ষণের শিকার শিশুটির বাবা সন্ধ্যায় থানায় মামলা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)