মেহেরপুরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-08-26 ইং
মেহেরপুরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুরে রশ্নি কম্পিউটার সেন্টারের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ হলরুম আইসিটি মন্ত্রণালয় কর্তৃক বিনামূল্যে এই কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. এস এম রাসেল সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রফেসর ড. শরিফুল ইসলাম। এসময় সহযোগী অধ্যাপক জসীমউদ্দীন, শারমিন আক্তার পারভিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা বলেন, জেনারেল শিক্ষার পাশাপাশি আইসিটি ও কম্পিউটার প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যদি কারিগরি শিক্ষা ও আইসিটি বিষয়ে প্রশিক্ষিত হয় তাহলে সকল চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বেশি পাবে। ছাত্র—ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে প্রশিক্ষণের আওতায় আসার জন্য। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের দক্ষতা ও মেধা দিয়েই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)