চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় বিদ্যুৎ কর্মী জখম

আপলোড তারিখঃ 2024-08-26 ইং
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় বিদ্যুৎ কর্মী জখম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সুবদিয়ায় বাসের ধাক্কায় সামসুজ্জোহা (৪৮) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা—চুয়াডাঙ্গা মহাসড়কের চারমাইল সুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম সামসুজ্জোহা সদর উপজেলার খেজুরা জোয়াদ্দর্ারপাড়ার মজিবার রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিসে ‘মিটার রিডার’ হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ঢাকা—চুয়াডাঙ্গা মহাসড়কের চারমাইল সুবদিয়া হয়ে বাইসাইকেলযোগে খেজুরার দিকে যাচ্ছিলেন সামসুজ্জোহা। এসময় একটি আলমসাধু চুয়াডাঙ্গামুখী একটি লোকাল বাসকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করলে বাসটি সাইকেল চালককে ধাক্কা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন সামসুজ্জোহা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মৌ বলেন, ‘রোগীর মাথায় গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থানে সেলাইসহ জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)