ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন লিটু বিশ্বাস (২৬) নামের এক যুবক। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মনিরামপুর গ্রামের একটি মাঠে কৃষিকাজ করার সময় তার ডান পায়ে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। লিটু বিশ্বাস সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মাস্টারপাড়ার মৃত ফজলু রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল দুপুরের পর মনিরামপুর গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন লিটু বিশ্বাস। এসময় একটি সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। এসময় লিটু দ্রুত সময়ের মধ্যে বাড়িত ফিরে আসে এবং সবাইকে বিষয়টি জানায়। তখন লিটুকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি রাখেন।
লিটু বিশ্বাস বলেন, মাঠে কাজ করার সময় সাপটি তার পায়ে কামড় দেয়। তিনি সাপটি দেখলেও কী সাপ, তা বুঝতে পারেননি। পরে কামড়ের স্থানে যন্ত্রণা শুরু হলে তিনি পরিবারের সাহায্যে সদর হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মৌ বলেন, ‘পায়ে সাপের কামড়ের চিহ্ন পেয়েছি। রোগী সাপটি দেখলেও কী সাপ তা জানা যায়নি। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।’
