মেহেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণ

আপলোড তারিখঃ 2024-08-26 ইং
মেহেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন:

সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি মেহেরপুর শাখার ব্যবস্থাপক আরজুল্লাহ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিতা পারভীনের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক আরজুল্লাহ বলেন, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষ্যে দায়বদ্ধতার জায়গা থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক সারাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)