ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনায় রেলবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও নিত্যপ্রয়োজণীয় পণ্যের দোকান তদারকি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা দুইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় বাজারের রাজধানী স্টোর থেকে বিদেশী প্রসাধনী শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির অভিযোগ পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক জয়নাল আবেদীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের নিত্যপ্রয়োজণীয় পণ্যের দোকানে তদারকি ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করার জন্য সতর্ক করা হয়।
সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে দর্শনা রেলবাজারে অভিযান চালানো হয়েছে। অনিয়ম পাওয়ায় এক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যহত থকাবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করে দর্শনা থানা পুলিশের একটি দল।
