ঝিনাইদহে দোকান মালিক সমিতির দায়িত্ব গ্রহণ

আপলোড তারিখঃ 2024-08-26 ইং
ঝিনাইদহে দোকান মালিক সমিতির দায়িত্ব গ্রহণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহরের কেপি বসু সড়কে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সভার আয়োজন করে। ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মো. আনারুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ব্যবসায়ী অ্যাড. এম এ মজিদ। এছাড়া মো. জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির নেতা মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম বিশ্বাস, মো. আমানউল্লাহ, মো. সাজু আহমেদ দুলাল, মো. রকিবুল আলম, মো. আলমগীর হোসেন, মো. রবিউল ইসলাম রবি, মো. মো. মনিরুজ্জামান খান মিঠু, মো. আজিজুল হক সান্ডি ও মো. মকলেচুর রহমান বক্তব্য দেন। প্রধান অতিথি বলেন, নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের পরিবেশ বজায় রেখে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। বিগত কমিটির সদস্যরা একজনের দোকান জোরপূর্বক অন্যজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ে হয়রানি করেছে। বর্তমান কমিটি যেন তেমন কাজ না করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)