মেহেরপুরে ভৈরব নদীর পাড়ে মিলল কামানের গোলা

আপলোড তারিখঃ 2024-08-26 ইং
মেহেরপুরে ভৈরব নদীর পাড়ে মিলল কামানের গোলা ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদী পাড় কাটার সময় কামানের পরিত্যাক্ত গোলা পাওয়া গেছে। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে নদীতে নামা-ওঠার জন্য পথ তৈরির সময় গ্রামের সইনুদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫) গোলাটি উদ্ধার করেন। তিনি গোলাটি সেখান থেকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে রাখেন। খবর পেয়ে বেলা ১১টাার দিকে সদর থানা পুলিশ ও দায়িত্বরত সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোলাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তারা ধারণা করেন মুক্তিযুদ্ধের সময় থেকে গোলাটি মাটির নিচে পরিত্যাক্ত অবস্থায় থাকতে পারে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, গোলাটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বোমাটি নিষ্ক্রিয় করার বিষয়ে বোমা ডিস্পোজাল ইউনিটকে জানানো হয়েছে। আদালতের নির্দেশ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে, পুলিশ সদস্যরা স্থানটির তদারকি করলেও স্থানীয়রা খবর পেয়ে গোলাটি দেখতে আশপাশে ভিড় করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)