আলমডাঙ্গা বণিক সমিতির ৫০ হাজার টাকার অনুদান

আপলোড তারিখঃ 2024-08-26 ইং
আলমডাঙ্গা বণিক সমিতির ৫০ হাজার টাকার অনুদান ছবির ক্যাপশন:

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির ফান্ডে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছে বণিক সমিতি। গতকাল রোববার রাত ৮টায় গণত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক ডা. শাফায়েতুল ইসলাম হিরোর কাছে এই অনুদান হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন, সহসভাপতি হাজী রফিকুল আলম, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও কোষাধ্যক্ষ আলাউদ্দিন। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আলমডাঙ্গা গণত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক ডা. শাফায়েতুল ইসলাম হিরো সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আলমডাঙ্গার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানরা এগিয়ে এসেছেন। যার ফলে আমাদের ১৪ সদস্যের দুটি একটি স্বেচ্ছাসেবক টিম ত্রাণ বিতরণ ও উদ্ধারকাজে অংশ নিতে ফেনী ও নোয়াখালিতে অবস্থান করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)