ভাংবাড়ীয়া জনকল্যাণ সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-08-25 ইং
ভাংবাড়ীয়া জনকল্যাণ সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাঙবাড়ীয়া জনকল্যাণ সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার আসর নামাজের পর ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসায় দ্বিতীয় প্রস্তুতিমূলক সভায় ৩০ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী এ কমিটির অনুমোদন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা রুহুল আমিন, সহসভাপতি আক্তারুজ্জামান লিপন মিয়া, মুস্তাফিজুর রহমান বিপ্লব ও কাজী হাসানুল ইখতিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির সদস্যরা জানান, বন্যার্তদের ত্রাণ সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, মাদক নিরাময়, সামাজিক শান্তি— শৃঙ্খলা নিশ্চিতকরণ, মশক নিধন, পরিষ্কার—পরিচ্ছন্নতা কর্মসূচিসহ নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অরাজনৈতিক এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। দুই বছর মেয়াদী এই কমিটিতে মোট ৩০ সদস্যের অনুমোদন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খবির উদ্দিন মোল্লা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)