সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ

আপলোড তারিখঃ 2024-08-25 ইং
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ ছবির ক্যাপশন:

মিথ্যা মামলায় কারারুদ্ধ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলের দিকে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নামজুল হোসাইন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আব্দুল্লাহ আল হাসান শাওন, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, ইমন প্রমুখ। এসময় গাংনী উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)