ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম বাগ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত সিরাজুল ইসলাম গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার নঈমুদ্দীন বাগের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মনোজিৎ কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সিরাজুল দুপুরের দিকে গরুর ঘাস মাথায় নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ঢুকতেই উঠানের ওপর দিয়ে সংযোগকৃত বিদ্যুতের তারে হাতে থাকা হাসুয়া ঠেকলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে
