মেহেরপুরের ৩ ইউনিয়নের দায়িত্বে প্যানেল চেয়ারম্যানরা

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
মেহেরপুরের ৩ ইউনিয়নের দায়িত্বে প্যানেল চেয়ারম্যানরা ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা, পিরোজপুর ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানদের কাছে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসক শামীম হাসানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ইউপি—১ শাখার পরিপত্র অনুযায়ী মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়ন এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ দৈনন্দিন কার্যক্রম চলমান রাখার নিমিত্তে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৮ এর ২০০৯ এর ধারা ৩৩.১০১ এবং ১০২ অনুযায়ী ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
জানা গেছে, বুড়িপতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান—১ ইসমাইল হোসেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান—১ ইকবাল এনামুল কবীর এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান—১ মো. এস এম ইকবাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)