বাড়াদী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
বাড়াদী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আগামী ১ সেপ্টেম্বরের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নির্দেশে গতকাল শুক্রবার বিকেল চারটায় ইউনিয়নের এনায়েতপুর স্কুলমাঠে এর আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আসান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী বিশ্বাস, সিনিয়র সহসভাপতি ফারুক আলী ও দপ্তর সম্পাদক মামুন হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা বাপ্পি, জামালসহ ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সভাপতি—সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)