চুয়াডাঙ্গা ফল ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
চুয়াডাঙ্গা ফল ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন ছবির ক্যাপশন:

ফল ব্যবসায়ী সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আব্দুল মালেককে সভাপতি ও আরিফিন আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির সাধ্যমে জেলা ফল ব্যবসায়ী সমিতি জানায়, ফল ব্যবসায়ী সমিতির নতুন কমিটিতে আব্দুল মালেক সভাপতি, সিনিয়র সহসভাপতি শামছুর আলম মাস্টার, সম্পাদক আরিফিন আরিফ, সদস্য রনি মিয়া, রানা মিয়া, বাবু মিয়া, টুকু মিয়া, কালু মিয়া, আব্দুর রাজ্জাক, জাফর হোসেন, রাজন, ইমরান ও রুবেলকে মনোনিত করা হয়েছে। ফল ব্যবাসায়ী সমিতির নতুন সভাপতি আব্দুল মালেক বলেন, ‘আমরা নতুনভাবে ফল ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করতে চাই। এর পাশাপাশি আমাদের দায়িত্ববোধ থেকে আমরা চুয়াডাঙ্গার সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও কাজ করব। বিশেষ করে আমরা বড় বাজারের পরিষ্কার—পরিচ্ছন্নতাসহ যানজট নিয়ন্ত্রণেও কাজ করতে চাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)