চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ—এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বড় বাজার শহীদ হাসান চত্বর মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. ইবরাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজিব।


‘সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র কার্যকর পন্থা’ স্লোগানে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ইকবাল হুসাইন। উল্লেখ্য, এ সমাবেশ আগে থেকে না জানানোই সকল উপস্থিতি সম্পর্কে জানা যায় নি। তাই সংবাদটিতে শুধুমাত্র ব্যানারে থাকা নাম ব্যবহার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)