ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান—৬ বিজিবির যৌথ অভিযানে ৪৫টি অবৈধ মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গোপন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালায় বিজিবি। এসময় রাশেদের ফ্লেক্সিলোডের দোকান থেকে অবৈধভাবে ভারত থেকে আনা ৪৫টি মোবাইল ফোন উদ্ধার হয়। তবে বিজিবির অভিযান টের পেয়ে রাশেদ পালিয়ে যান। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্যাকড়াতলা পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। গতকাল চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান—৬ বিজিবি’র পরিচালক, অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি স্বাক্ষরিক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় উদ্ধারকৃত মালামালগুলির জব্দ তালিকা প্রস্তুত ও পলাতক আসামি রাশেদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
