ছবির ক্যাপশন:
দর্শনায় এস্কেভেটর (ভেকু) মেশিন পুড়ানোর ঘটনায় পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন নফরসহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের ঠিকাদার ব্যবসায়ী শামসুজ্জামান সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামরায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫—৬ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শামসুজ্জামান সোহেল বেশ কিছুদিন পূর্বে জীবননগর ঠিকাদার ব্যবসায়ী জাকাউল্লাহর একটি এস্কেভেটর (ভেকু) মেশিন ভাড়ায় নেন। গত মঙ্গলবার রাতে দক্ষিণ চাঁদপুর ছটাঙ্গা মাঠে সাহাজুল মিয়ার বালির খোলায় থাকা অবস্থায় আসামিরা আগুন লাগিয়ে মেশিনটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে শামসুজ্জামান সোহেলসহ তার লোকজন ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়।
