অপারেশন থিয়েটারে মৃত্যু হওয়া শামসুদ্দোহা শিমুলের দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
অপারেশন থিয়েটারে মৃত্যু হওয়া শামসুদ্দোহা শিমুলের দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার কৃতী সন্তান এবং মিনিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক শামসুদ্দোহা শিমুলের জানাজা নামাজ ও দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়। তাঁর জানাজা ও দাফনকার্যে পরিবার—পরিজন, বন্ধু, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকার গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট হাসপাতালে সেফটোপ্লাস্টি সার্জারি করার জন্য সামসুদ্দোহা শিমুলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ড. জাহির আল—আমীন এবং অ্যানেস্থেসিয়া কনসালট্যান্ট ইফতেখারুল কাওসার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। সাধারণত এই অপারেশন শেষ করতে সর্বোচ্চ ৪৫ মিনিট লাগলেও চিকিৎসকরা অনেক বেশি সময় নেওয়ায় রোগীর পরিবারের সদস্যরা উদগ্রীব হয়ে পড়েন। এবং সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হলে প্রথমে তারা বলতে অস্বীকার করলেও পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উপয়ান্তর না পেয়ে একপর্যায়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের জানান রোগী মারা গেছে।

``

এরপরই দ্রুত সময়ের মধ্যে ওই চিকিৎসক আত্মগোপনে চলে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসককে অজ্ঞাত জায়গা থেকে বের করে লোক দেখানো পুলিশের হাতে সোপার্দ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, চিকিৎসক এবং অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ অপারেশন থিয়েটার প্রবেশ করার পূর্বে মদ্যপ অবস্থায় ছিলেন বলে দেখে স্পষ্টতই বুঝা যাচ্ছিল।
এ ঘটনায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে পরদিন গত বুধবার পরিবারের পক্ষ থেকে রিয়াজ ইসলাম (ভাগ্নে) বাদী হয়ে কলাবাগান থানায় কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ড. জাহির আল—আমীনকে প্রধান আসামি করে মোট ৪ ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেন। গত বৃৃহস্পতিবার আসামিদের কোর্টে তোলা হলে মামলাটি বিচার বিশ্লেষণ করে আদালত প্রধান আসামিসহ বাকিদেরকে জামিন মঞ্জুর করেন।
সামসুদ্দোহা শিমুলের স্ত্রী সায়মা সুলতানা বলেন, ‘আমার স্বামী সামসুদ্দোহা শিমুল একজন সুস্থ সবল মানুষ। সেফটোপ্লাস্টি সার্জারি মতো এমন একটি ছোট সার্জারি করে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না আমার স্বামী পৃথিবীতে নেই। আমার দুটো সন্তান। তারা কাঁদতে কাঁদতে মুর্ছা যাচ্ছে। আমার দুই সন্তানকে আমি কী বলে শান্তনা দেব, সেই ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সব শেষ। আমি আমার স্বামীর হত্যাকাণ্ডের বিচার চাই।’
এ বিষয়ে মিনিস্টার মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, ‘আমরা বারবার বলা সত্ত্বেও পুলিশ নিজেদের ইচ্ছায় মামলার ধারা ঠিক করেন। আমাদের এখন প্রধান অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমরা বিচার চাই। পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলনে যাবো। শনিবার (আজ) প্রেসক্লাবের সামনে আমরা ‘জাস্টিস ফর শিমুল’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করব এবং স্মারকলিপি পেশ করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)