আলমডাঙ্গায় দুই মাদক কারবারির জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
আলমডাঙ্গায় দুই মাদক কারবারির জেল-জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূমি আশিষ কুমার বসু ও চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলমডাঙ্গার রেলস্টেশন পাড়ার আখতার আলীর স্ত্রী হাসি খাতুনের নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে হাসি খাতুনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে স্টেশন পাড়ার আফহাল উদ্দিনের ছেলে সামাদ আলীর (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে সামাদ আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)