ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খাঁন বাবুর আন্দুলবাড়ীয়ার বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সদর উদ্দীন সুদো মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, জেলা যুবদলের অন্যতম সদস্য শমসের আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শেখ আরিফুজ্জামান আরিফ, বিএনপি নেতা ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শেখ ফরহাদ হোসেন সেলিম। শুভেচ্ছা বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন খান। এসময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দিন বদে, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুবদল নেতা শেখ সুমন প্রমুখ। সভা উপস্থাপনা করেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু।
