ছবির ক্যাপশন:
মেহেরপুর-কুষ্টিয়া ফোর লেন সড়ক নির্মাণকাজে মূল নকশা বাদ দিয়ে মনগড়া নকশা অনুযায়ী কাজ করায় গাংনীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী ও ছাত্র-জনতা সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ব্যবসায়ী মোহাম্মদ মহসিন আলী ও গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। এসময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা জামান হােসেন ও সাবেক ছাত্রদল নেতা সাহিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, মাহবুবুর রহমান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুসহ বিভিন্ন ব্যবসায়ী ও ছাত্র-জনতা। সমাবেশে বক্তারা বলেন, মেহেরপুর-কুষ্টিয়া ফোর লেন সড়ক নির্মাণে একটি মহল বিভিন্ন নেতাদের মদদে অবৈধভাবে স্থাপনা রক্ষা করতে সরকারি কাজে বাঁধা প্রধান করে কাজ সঠিকভাবে বাস্তবায়নে সমস্যা তৈরি করেছিল। আমরা এই সড়ক নির্মাণে কোনো অনিয়ম মেনে নেব না। প্রথমে যে নকশা ছিল, সেই অনুযায়ী কাজ করতে হবে। একজন ব্যবসায়ীর সুবিধা করতে বৃহৎ কোনো সমস্যা তৈরি করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
