ছবির ক্যাপশন:
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. ইমাদ উদ্দীন সভাপতি, আসাফ উদ দোলা মাসুম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে বাবুল আক্তার নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে গোপন ব্যালটের মাধ্যমে কর্মচারীরা তাদের ভোট প্রদান করেন। সভাপতি হিসেবে ইমাদ উদ্দীন ১০৫ ভোট এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাফ উদ দোলা মাসুম সর্বোচ্চ ১১০ ভোট ও বাবুল আক্তার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া সহসভাপতি আবু সাইদ আল আমিন হোসাইন ও রবিউল ইসলাম এবং সুব্রত কুমার ঘোষ নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রাহুল আমিন রাব্বি ও হাবিবুর রহমান নির্বাচিত হন। মোট ২৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা জজ আদালতের নাজির সাইফুল ইসলাম নান্নু ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির জিয়াউর রহমান। ফলাফল ঘোষণা শেষে নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন আদালতের কর্মচারীরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
