ঝিনাইদহে অনিয়ম-দুর্নীতি বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
ঝিনাইদহে অনিয়ম-দুর্নীতি বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে ভারতীয় আগ্রাসন ও সকল প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছাত্র-জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান, নুসরাত জাহান সাথী ও এলমা খাতুন বক্তব্য দেন। বক্তারা বলেন, ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানোর উপযুক্ত সময়। প্রতিবেশী পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও বাংলাদেশে মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে। সময় হয়েছে ভারতের এসব আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বক্তারা বলেন, ভারত ফারাক্কাসহ বিভিন্ন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করে লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে সমন্বয়ক আবু হুরায়রা ঝিনাইদহের পাসপোর্ট অফিস, শিক্ষা অফিস, জেলার সকল সাব-রেজিস্ট্রি অফিস ও বিআরটিএ অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি বন্ধ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা কঠোর হতে বাধ্য হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)