উথলী ইউপির প্যানেল চেয়ারম্যান হলেন ঝণ্টু

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
উথলী ইউপির প্যানেল চেয়ারম্যান হলেন ঝণ্টু ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য জহুরুল হক ঝণ্টু। এছাড়া প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরমান আলী ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফেরদৌসী আক্তার প্যানেল চেয়ারম্যান-৩ পদে বহাল রয়েছেন। গত বুধবার বেলা ১১টায় উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ও ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে এই প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

ইউনিয়ন পরিষদের সচিব মো. মহি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার এক জরুরি সভায় ইউপি চেয়ারম্যানসহ সকল সদস্যের মতামতের ভিত্তিতে এই প্যানেল নির্বাচিত হয়। সভায় জনানো হয়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৩ নম্বর ধারার ১ নম্বর উপ-ধারায় বলা আছে, পরিষদ গঠিত হইবার পর প্রথম অনুষ্ঠিত সভার ৩০ কার্যদিবসের মধ্যে অগ্রাধিকার ক্রমে ইউপি সদস্যগণ তাদের নিজেদের মধ্যে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করবেন। সেই মোতাবেক ২০২৩ সালের ৬ জুন ১২তম মাসিক সভায় ইউপি সদস্যদের নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ মঈনুল হাসান ও প্যানেল চেয়ারম্যান-২ জাহাঙ্গীর আলম পরিষদে উপস্থিত হতে পারছেন না। এ কারণে পরিষদ মনে করে যে তারা দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য। ফলে সভায় সকল সদস্য তাদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। পরে ইউনিয়ন পরিষদ সঠিকভাবে পরিচালনা করার জন্য সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ইউপি সদস্য জহুরুল হক ঝণ্টুকে প্যানেল চেয়ারম্যান-১ ও আরমান আলীকে প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)