ঝিনাইদহে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
ঝিনাইদহে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ ছবির ক্যাপশন:

ম্যাটস ছাত্রদের বৈষম্য নিরসনে ৪ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনসহ ৪ দফা দাবি আদায়ে তারা শহরে বিক্ষোভ সমাবেশ করেন। সকালে মিছিলটি মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে শুরু করে পায়রা চত্বর ও শহিদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের ছাত্র তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, খালিদ সাইফুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইসমত আরা ও মুস্তাফিজুর রহমান। বক্তারা বলেন, অবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আদালতের রায় ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে স্বাস্থ্যখাত সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)