দর্শনার চাঞ্চল্যকর পল্টু হত্যার ৫ বছর আজ

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
দর্শনার চাঞ্চল্যকর পল্টু হত্যার ৫ বছর আজ ছবির ক্যাপশন:

দর্শনায় চাঞ্চল্যকর নঈম উদ্দীন আহম্মেদ পল্টু (৩৫) হত্যার আজ ৫ বছর। কিন্তু এ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পরিবারের সদস্যদের দাবি, আওয়ামী সরকারের আমলে প্রভাবশালী হওয়ায় এ মামলার ৭ জন আসামি প্রভাব খাটিয়ে জামিনে বের হয়েছিলেন। দেশে এখন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার থাকায় পল্টু হত্যা মামলার সুবিচার পাবেন বলে পরিবারের সদস্যরা আশা করছেন। নিহত নঈম উদ্দীন আহম্মেদ পল্টু দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
জানা যায়, ২০১৯ সালের ২৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা রেল ইয়ার্ডে যুবলীগের মান্নান, তোতা, দিপু, বাংলা, আলম, সোহেল ও আশিক সহ ১০-১২ জন প্রকাশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ দলবল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নঈম উদ্দিন পল্টুকে (৩৫) হত্যা করে। ওই সময় স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহম্মেদ (৩৬) গুরুতর আহত হন।
এদিকে, আজ শুক্রবার আসরের পর দর্শনা রেল ইয়ার্ডে নঈম উদ্দিন পল্টুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)