জীবননগরে প্রান্তিক চাষির ফুলকপি ক্ষেতে দুর্বৃত্তদের তাণ্ডব

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
জীবননগরে প্রান্তিক চাষির ফুলকপি ক্ষেতে দুর্বৃত্তদের তাণ্ডব ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মা মনসা মন্দির তলা মাঠে দুর্বৃত্তরা শত্রুতামূলকভাবে প্রান্তিক চাষির ফুলকপি ক্ষেত কেটে বিনষ্ট করেছে। গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা একই গ্রামের সাইফুল ইসলাম ও তরিকুল ইসলামের আট বিঘা জমির ফুলকপির চারাগাছ কেটে সাবাড় করে। গতকাল সকালে ক্ষেতে গিয়ে এ দৃশ্য দেখে চাষীরা হতবাক হয়ে যান।
এদিকে, গত এক সপ্তাহের মধ্যে একই মাঠে একই গ্রামের মনিরুজ্জামান লালু বিশ্বাসের দুই বিঘা জমির ধনিয়া পাতার ক্ষেতেও দুর্বৃত্তরা ঘাসপোড়া কীটনাশক স্প্রে করে ফসল পুড়িয়ে নষ্ট করেছে। সাম্প্রতিক সময়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে একের পর এক ফসল ধ্বংসের ঘটনায় প্রান্তিক চাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী কৃষকরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)