চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থনীতি বিষয়ক সম্পাদক রাজিব বহিষ্কার

আপলোড তারিখঃ 2024-08-23 ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থনীতি বিষয়ক সম্পাদক রাজিব বহিষ্কার ছবির ক্যাপশন:

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থনীতি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রাজিবকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশও প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, গত বুধবার চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় হাবিবুর রহমান রাজিবের ভাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে আলমারি থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটা ম্যাগজিন, দুইটা ধারালো অস্ত্র ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার করে। এ ঘটনায় হাবিবুর রহমান রাজিবের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অস্ত্র আইনে মানলা দায়ের করা হয়। ওই মামলায় রাজিবকে আদালতে সোপর্দ করা হয়েছে। সমস্ত অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থনীতি বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)